July 10, 2026, 12:36 am

গাজীপুরে পুনাকের খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • আপডেট Thursday, January 18, 2024
  • 110 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করেন গাজীপুর পুনাকের সভানেত্রী জিনিয়া ফারজানা। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৮কেজি চাল, ১লিটার তেল, ১কেজি চিনি, ডাল, আলু, পেঁয়াজ, লবণ এবং একটি করে কম্বল।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর পুনাকের সহ-সভাপতি নুরুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক তাজরিয়ান রবি স্বর্ণ, কোষাধ্যক্ষ সায়েমা হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর