July 9, 2026, 8:43 pm

গাজীপুরে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • আপডেট Friday, September 19, 2025
  • 62 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সদর উপজেলায় এবারের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাত হোসেন। এসময় ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সদর এসি ল্যান্ড মো. মঈন খান এলিচ, গাজীপুর সদর উপজেলার বিএনপির আহবায়ক আবু তাহের মুসুল্লি, গাজীপুর সদর উপজেলার বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক ছাত্র সমন্বয়ক মোঃ জাহিদ, গাজীপুর সদর উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমির মুহাম্মদ আব্দুল বারী,বীর মুক্তিযোদ্ধা এস কে জবিউল্লাহ, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মোঃ রহমতুল্লাহ প্রমুখ।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটি গাজীপুর সদর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এবার দূর্গোৎসব উপলক্ষে পূজা মন্ডপগুলোতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর