July 9, 2026, 9:55 pm

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Wednesday, September 17, 2025
  • 86 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়। উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীদের দাবি যারা কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অযৌক্তিক দাবিতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আলম খান জানান, শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়ক দুটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর