স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পূবাইল মাজুখান এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-মাদারীপুর জেলা কালকিনি থানা লক্ষিপুর থানার বছা নতুন বাজার গ্রামের মৃত মিয়া চান সর্দারের ছেলে আব্দুল মালেক (৫২), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার আছর উদ্দিনের ছেলে শামীম (৩০) ও শরীয়তপুর জেলার নড়িয়া থানার চন্ডিপুর গ্রামের আতাউর আলীর ছেলে মোঃ শাওন (৩০)।
এবিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পূবাইল থানাধীন মাজুখান নিমতলি ব্রিজ এর পূর্ব পাশে ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সংবাদদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি কুড়াল ও ৩টি ছোড়া উদ্ধার করা হয়। এ ঘটনায় পূবাইল থানা ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে তাদেরকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।