June 21, 2026, 1:27 am

গাজীপুরে টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণ

Reporter Name
  • আপডেট Saturday, June 20, 2026
  • 3 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগরীর পুবাইলে পুরোনো টায়ার থেকে তেল তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর কারখানায় আগুন ধরে যায়। আজ ‎শনিবার দুপুরে পুবাইল কলেজ গেট এলাকার ‘অটো গ্রিন অয়েল’ নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে।‎ ‎খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।‎
‎স্থানীয় লোকজন জানান, কারখানাটিতে পুরোনো টায়ার গলিয়ে তেল সংগ্রহ করা হতো। দুপুরে হঠাৎ বিকট শব্দে কারখানার ভেতরে বয়লার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর মুহুর্তের মধ্যে কারখানার ভেতর আগুন ছড়িয়ে পড়ে। আগুনে কারখানার ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে।‎
‎টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম  বলেন, বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর