June 1, 2026, 6:19 am

গাজীপুরে জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Tuesday, November 5, 2024
  • 77 জন দেখেছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহর হত্যার হুমকির প্রতিবাদে গাজীপুরের বোর্ড বাজারে আজ মঙ্গলবার সকল ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ এনামুল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নুরুল ইসলাম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফকির রফিকুল আলম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আবুদ্দারদা, পেশাজীবী পরিষদের সহ-সভাপতি ও আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ বেলাল হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক মোঃ সানাউল্লাহ মিঞা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, সহযোগী অধ্যাপক সৈয়দ আফজাল হোসেন। চাকুরীরক্ষা কমিটির নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন, নাজিমউদ্দিন আহমেদ সিশিম, মিয়া হোসেন রানা, খন্দকার আবু হানিফ, কর্মচারীদের পক্ষ থেকে সভাপতি ইকবাল হোসেন এবং অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের মধ্যে থেকে অফিউল হাসান, শাহরিয়ার রহমান ও আরিফুল। প্রতিবাদ সভায় বক্তারা উপাচার্য মহোদয়ের হত্যার হুমকির প্রতিবাদে দুষ্কৃতকারীকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানান।
এ অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. নুরুল ইসলাম বলেন, এ ধরনের হুমকি উপাচার্য মহোদয়ের সংস্কারের উদ্যোগ এবং সার্বিক উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টা মাত্র। তিনি বলেন, এ আঘাত বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহত ছাত্র-জনতার উপর আঘাত। আমরা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বাংলাদেশের শিক্ষার্থীরা এ হুমকি বরদাস্ত করবো না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভাবককে হুমকি দেয়া মানে তার সংশ্লিষ্ট সকলকে হুমকির সামিল। এ হুমকি একজনের জন্য নয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা সহমত পোষণ করে কাজ করছে তাদের জন্য হুমকি স্বরূপ। তিনি এই হুমকির তীব্র নিন্দা করে অনতিবিলম্বে দুষ্কৃতকারীকে গ্রেফতারের দাবি জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর