July 9, 2026, 1:56 pm

গাজীপুরে খালেদা জিয়ার জন্য ডিপ্লোমা কৃষিবিদদের দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Tuesday, January 6, 2026
  • 137 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন (ডিকেআইবি) ও ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-এ্যাব) গাজীপুর জেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ গাজীপুর জেলার সভাপতি মো. আমজাত হোসেন।
প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক এবং ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল হক রবিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান মিঠু।
আলোচনায় অংশগ্রহণ করেন মো. রাজু আহমেদ শিকদার, মো. জাহাঙ্গীর হোসেন ও মো. আমিরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ গাজীপুর জেলার কোষাধ্যক্ষ ও ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ কাপাসিয়া উপজেলার মহাসচিব মো. আয়নাল হক।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাজীপুর সিটি কর্পোরেশন জামে মসজিদের খতিব হাফেজ মো. হাসান।
মাহফিলে গাজীপুর জেলার বিভিন্ন ইউনিটের প্রায় ১২০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপ-সহকারী উদ্যান কর্মকর্তা ও উপ-সহকারী প্রশিক্ষক উপস্থিত ছিলেন। মোনাজাতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর