July 9, 2026, 11:00 am

গাজীপুরে কাঁচাবাজারে লাগা আগুন পৌনে দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Thursday, September 4, 2025
  • 65 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে লাগা আগুন পৌনে দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, আজ ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় যা মুহূর্তের মধ্যেই বাজারজুড়ে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশন থেকে শুরুতে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পরিস্থিতি আরো জটিল হওয়ায় জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত দুইটি ইউনিট যোগ দেয়। সর্বমোট পাঁচটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাজারের একাধিক দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, অধিকাংশ দোকানে প্রচুর পরিমাণে পচনশীল পণ্য ও মালামাল মজুদ ছিল, যা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয়। তবে তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার সময় বাজার এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পর স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।
প্রসঙ্গত, গাজীপুরের এই এলাকায় আগে কখনো এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ফলে এই ঘটনা বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
দোকানদার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর পৌনে ৬টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটে হঠাৎ করেই ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়৷
খবর পেয়ে ভোগরা মর্ডাণ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে আগুনের তীব্রতা বাড়লে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়৷ এখন পর্যন্ত তাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর