July 9, 2026, 2:53 pm

গাজীপুরে ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

Reporter Name
  • আপডেট Wednesday, March 19, 2025
  • 79 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর কোনাবাড়ি জরুন এলাকায় পোশাক শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন একটি পোশাক কারখানার প্রায় সাড়ে ৮ শতাধিক শ্রমিক। আজ বুধবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে নগরীর জরুন (আলিফ গ্রুপের) স্বাধীন গার্মেন্টেসের অভ্যান্তরে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।
জানা গেছে, ঈদের বোনাস, গেল বছরের বাৎসরিক ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কারখানার অভ্যান্তরে তাঁরা কর্মবিরতি পালন করেন। গেল বেশ কিছুদিন ধরে তাঁদের এসব দাবি নিয়ে কর্মবিরতি পালন করতে দেখা গেছে। তবে কারখানা কর্তৃপক্ষ এর কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। শ্রমিকরা বলেন, কর্তৃপক্ষ আমাদের দাবীদাওয়া পূরণ করবে কি তাঁরাতো কারখানাতেই আসা বন্ধ করে দিয়ছেন। শ্রমিকরা বলছেন, প্রতি বছর ঈদকে সামনে রেখেই মালিকরা এমন ধোঁকাবাজি খেলায় শ্রমিকদের সঙ্গে।
স্বাধীন গার্মেন্টস লিঃ (আলিফ গ্রপ) এর শ্রমিকরা জানান, গেল কয়েকদিন ধরেই ঈদ বোনাস, ছুটির টাকা, চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে আন্দোলন করছি। অথচ এর কোন সমাধান পাওয়া যাচ্ছে না।
এদিকে অন্যান্য কারখানার শ্রমিকরা যখন ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত তখন আন্দোলন নিয়ে ব্যস্ত। সারা বছর কাজ করে কোম্পানির জন্য। আর ঈদ আসলেই মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে এমন আচরণ করেন।
ওই কারখানার একজন শ্রমিক বলেন, পাঁচ মাসের বকেয়া বেতন পাওয়া যাবে। কিন্তু কর্তৃপক্ষ কারখানায় আসছেন কিছু বলছেন না। সামনে ঈদ, তাঁদের পরিবার পরিজন আছে। তিনি বলেন, সারা বছর কাজ করে যদি ঈদের সময় এমন হয়রানির শিকার হতে হয় তাহলে বেঁচে থেকে কি লাভ।
এ ব্যাপারে স্বাধীন গার্মেন্টস লিঃ (আলিফ গ্রপ) এর জেনারেল ম্যানেজার মো. সেলিম বলেন, ২৫ মার্চ ঈদ বোনাস দিবে এবং ২৭ মার্চ চলতি মাসের অর্ধেক বেতন দিবে কোম্পানি। কিন্তু শ্রমিকরা তা মানছে না।
জিএমপি’র কোনাবাড়ি থানা ওসি মো. নজরুল ইসলাম জানান, মালিক পক্ষকে এর সমাধান করার কথা বলা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুর মেট্রো পলিটন পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর