August 23, 2026, 12:14 pm

গাজীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, January 2, 2026
  • 196 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কোনাবাড়ি কলেজ গেইট হতে দুই মাদক ব্যবসায়ীকে শুক্রবার (২ জানুয়ারি) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে ৪২০ পিস ইয়াবা টেবলেট, মাদক বিক্রির নগদ ১ লাখ ৫৭ হাজার ৯৫০ টাকা, ৬ টি মোবাইল ও ২ টি ট্যাব উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নলীপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আনোয়ার হোসেন (৩৮) এবং কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুল মজিদ (৪০)।
জিএমপির কোনাবাড়ী থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কলেজ গেইট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাদেরকে ৪২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে দিকে যৌথ বাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর