June 3, 2026, 9:14 am

গাজীপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Monday, January 26, 2026
  • 182 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে সচেতন নাগরিক কমিটি (সনাক), গাজীপুরের আয়োজনে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে  আজ রবিবার (২৬ জানুয়ারি) সকালে ভাওয়াল রাজবাড়ি মাঠ সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ও এসডিজি অর্জনে জীবাশ্ম জ্বালানির নির্ভরশীলতা হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন এবং ব্যবহার বৃদ্ধির সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট গ্রুপ (ইয়েস), একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সদস্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শ্রেণী পেশার অর্ধ- শতাধিক নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্য রাখেন সনাক সভাপতি যোবেদা আখতার। এ সময়  নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব এবং জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন  সনাক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শেকানুল ইসলাম শাহী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইয়েস সহ-দলনেতা সুদীপ্ত চক্রবর্তী জয়, সনাক সহ-সভাপতি চিত্রা সাহা প্রমুখ। সনাকের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিমি পারভীন, শিউলি আক্তার, নূর মোহাম্মদ রাকিব।
উল্লেখ্য, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য বিবেচনায় টিআইবির উদ্যোগে গতবছর প্রথমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপন করা হয়।
মানববন্ধনে বক্তাগণ বাংলাদেশের জ¦লানি খাতে সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি’র ৯ দফা দাবী তুলে ধরেন। দাবীগুলো হচ্ছে- রাজনৈতিক দলসমূহকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে বন্ধ করা এবং জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধির অঙ্গীকার, নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৫সহ বিদ্যমান সকল নীতি ও পরিকল্পনায় অভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন, নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে নীতিগত অগ্রাধিকার নিশ্চিত করার জন্য এর উৎপাদন ও সরবরাহ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং সক্ষমতা বৃদ্ধিসহ একটি উপযুক্ত বিনিয়োগ কাঠামো প্রণয়ন, জ্বালানি এবং বিদ্যুৎ প্রকল্পের জন্য পরিবেশ ছাড়পত্র প্রদান এবং দূষণ ও পরিবেশ-বিষয়ক তদারকিতে স্বচ্ছ ও যথাযথ-প্রক্রিয়া অনুসরণ, আন্তর্জাতিক, আঞ্চলিক এবং দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত জ্বালানি খাতের সকল প্রকল্প প্রস্তাব এবং চুক্তির নথি প্রকাশ, এনডিসি’র অঙ্গীকার বাস্তবায়নে ইতোমধ্যে বাতিল হওয়া কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমিতে সোলারসহ নাবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়ন, শিল্প ও আবাসিক গ্রাহকদের নেট মিটারিং সৌর বিদ্যুৎ স্থাপন সহজীকরণ এবং তাদের উদ্বুদ্ধ করতে প্রণোদনা প্রদান, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনকে অগ্রাধিকার প্রদান করা এবং প্রকল্প অনুমোদন ও চুক্তি সম্পাদন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা ও বাস্তবায়ন পর্যায়ে সুশাসন ঘাটতি ও দুর্নীতি ঝুঁকি মোকাবিলায় প্রকল্প অনুমোদন, ভূমি অধিগ্রহণ, চুক্তির শর্ত নির্ধারণ, পরিবেশগত ছাড়পত্র প্রদান এবং বিদ্যুৎ ক্রয় চুক্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও জনঅংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর