July 9, 2026, 10:07 am

গাজীপুরে অভিনয় শিল্পীরা উদ্বোধন করলেন লেজার হাব সেন্টার

Reporter Name
  • আপডেট Sunday, January 28, 2024
  • 144 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে ছোট পর্দা এবং বড় পর্দার অভিনয় শিল্পীদের মাধ্যমে প্রথমবারের মতো চালু হয়েছে আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র লেজার হাব। স্কেবিজ, ভিটিলিগো, মেলাজমা, আগুনে পোড়া, জন্মগত ও দুর্ঘটনা জনিত দাগসহ ত্বকের নানা ধরনের রোগের কারণে অনেক নারীদেরই বিয়ে হচ্ছে না বা পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে। কিন্তু আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এর চিকিৎসা সম্ভব। কিন্তু এই চিকিৎসাটি অত্যন্ত ব্যয়বহুল। চিকিৎসাটি রাজধানীতে থাকলেও রাজধানীর বাইরে এতদিন এর ব্যবস্থা ছিল না। এই সমস্যা দূর করতে গাজীপুরে প্রথমবারের মতো চালু হয়েছে আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র ডাঃ ফাতেহা নূরস্ লেজার হাব।
এখানে মানুষের যে কোন ধরনের মুখের দাগ শরীরের চুলকানিসহ অন্যান্য রোগের সুলভ মূল্যে বিশ্বমানের চিকিৎসা দেওয়া হবে। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ ফাতেহা নূর এই চিকিৎসা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় একটি কনভেনশন হলে এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে ডঃ ফাতেহা নূরস্ লেজার হাব এর উদ্বোধন করা হয়। সিংগাপুর থেকে লাইভে অনুষ্ঠানের বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র যায়েদা খাতুন। অনুষ্ঠানে ডাঃ ফাতেহা নূর ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী অপু বিশ্বাস, নাট্য ব্যক্তিত্ব শম্পা রেজা ও মীর সাব্বির।
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক স্কিন ও ভিডি বিভাগীয় প্রধান ডাঃ সৈয়দা ফাতেহা নূর বলেন, গত ৫ বছর গাজীপুরের প্রতিটি এলাকায় বারবার গিয়েছি। গাজীপুরে স্কিন ডিজেস্ট নিয়ে অসংখ্য রোগী এসেছে। এই দীর্ঘ সময়ে প্রায় ১ লাখ রোগীকে চিকিৎসা দিয়েছি। গাজীপুর শিল্প কারখানা বেষ্টিত এলাকা, এখানে বিভিন্ন পর্যায়ের লোকের বসবাস। আমি সব শ্রেণীর মেয়েদের সুবিধার চিন্তা করে রাজধানী ছেড়ে গাজীপুরে লেজার হাব গড়ে তুলেছি। আমি বহু দেখছি স্কিন রিলেটেড সমস্যার কারণে অনেক মেয়ের বিয়ে হয়না, বিয়ে হলেও সংসারে ডিভোর্স হয়ে যাচ্ছে৷ আমি একজন ডাক্তার হিসাবে বলছি আমার লেজার হাবের মাধ্যমে এমন পরিস্থিতি থেকে কয়েকজনকেও বের করতে পারি। তবে সেখানেই আমার স্বার্থকতা।
তিনি আরও বলেন, আমি অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে, নিজের অর্থায়নে এটি এই পর্যায়ে নিয়ে এসেছি। আমি স্বপ্ন দেখি এই লেজার হাব সারা দেশে ছড়িয়ে দিব। এবং এটি অবশ্যই স্বপ্লব্যায়ে হবে৷ এজন্য আপনাদের সহযোগিতা দরকার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকের ডাক্তার ও মালিকরা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর