June 13, 2026, 12:41 am

গাজীপুরের শ্রীপুরে ‌‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত

Reporter Name
  • আপডেট Friday, June 12, 2026
  • 4 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালন করা হয়েছে। আজ শুক্রবার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান সজল, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা রাশিদুল ইসলাম নয়ন, সমাজ ও মানব উন্নয়ন সংস্থার (সমাস) পরিচালক মো. সানোয়ার উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে সাধারণ মানুষের মাঝে তামাক ও নিকোটিনে আসক্তি প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর