November 16, 2026, 12:08 am

গাজীপুরের শ্রীপুরে বসতঘরসহ দোকানে আগুন

Reporter Name
  • আপডেট Sunday, November 15, 2026
  • 28 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘরসহ বিভিন্ন দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ রবিবার সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের বসত বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভাতে কাজ শুরু করেন এবং শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। কিন্তু ততক্ষণে আগুনে প্রায় ১৩টি বসতঘরসহ দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।
এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে জানা যাবে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর