July 9, 2026, 9:54 am

গাজীপুরের পূবাইলে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ

Reporter Name
  • আপডেট Saturday, September 27, 2025
  • 84 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার এক ব্যবসায়ীর কাছে চাঁদা  না পেয়ে তার বিরুদ্ধে মিথ্যা  ও অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যবসায়ীসহ এলাকাবাসীর মাঝে মিশ্র পতিক্রিয়া দেখো দিয়েছে।
ভুক্তভোগী সাখাওয়াত হোসেন জানান, আমি আমার মালিকানাধীন জমিতে, ফলজ ও বনজ ও বিভিন্ন প্রজাতির শাকসবজির চাষ করার উদ্দেশ্যে কিছু মাটি ফেলানোর জন্য কাজ শুরু করি।
এলাকার কিছু চিহ্নিত চাঁদাবাজ  মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে অপপ্রচার চালাচ্ছে। অপ্রচারকারীদের সাথে আমার জমি জমা নিয়ে কোন ধরনের বিরোধ নেই। সনাতন ধর্মের কিছু পথভ্রষ্ট লোক এই মিথ্যা বানোয়াট মানহানিকর সংবাদ প্রকাশ করছে। প্রকৃতপক্ষে তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার কাছ থেকে মোটা অংকের চাঁদা নেওয়া।চাদ দেওয়ায় আমার এগ্রো প্রজেক্টে দায়িত্বগত কর্মীকে মারধর করেছে। এ বিষয়ে  পূবাইলব মেট্রো থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এই অভিযোগে যাদেরকে আসামি করা হয়েছে তারা এলাকার চিহ্নিত খারাপ প্রকৃতির লোক।
সাখাওয়াত আরোও জানান, আমার এগ্রো প্রজেক্টে এলাকার বেকার কিছু লোক চাকুরি করে তাদের জীবিকা নির্বাহ করছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় সমাজের জন্য ভালো কিছু করতে গিয়ে আজ আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে একটি কুচক্রী মহল বিভিন্ন ধরনের কুৎসা রটিয়ে আমার চলমান প্রজেক্টের কাজ বন্ধ করতে চাচ্ছে। তাদের অসৎ উদ্দেশ্য হচ্ছে আমার প্রজেক্ট বন্ধ হয়ে গেলে যে সমস্ত যুবকেরা আমার প্রজেক্টে কাজ করছে তারা কর্মহীন হয়ে পড়বে, এবং তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অপরাধ যেমন মাদক অসামাজিক কার্যকলাপ করাবে।
খোজ নিয়ে জানা যায়, এলাকার সকল ধর্মের মানুষের ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে ব্যবসায়ী সাখাওয়াত সাধ্যমত সহযোগিতা করে থাকেন। এলাকার বিভিন্ন খেলাধুলাসহ সকল ধরনের উন্নয়ন কর্মকান্ডে পাশে থাকেন। এ সকল ভাল কাজ এলাকার দুষ্ট প্রকৃতি মানুষের কাছে পছন্দ হচ্ছে না। তাই তারা ব্যবসায়ী সাখাওয়াত এবং তার পরিবারের বিরুদ্ধে নোংরা সংবাদ প্রকাশ করছে। প্রকৃতপক্ষে তারা এই সমস্ত অপপ্রচার মিথ্যা সংবাদ প্রচার এবং সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে সাখাওয়াত হোসেনের উন্নয়ন কর্মকাণ্ড থামাতে পারবেনা বলে স্থানীয়রা দাবি করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর