June 3, 2026, 12:29 pm

গাজীপুরের গাছায় ১১৮ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Wednesday, January 21, 2026
  • 134 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে মোছা: সালমা আক্তার (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। গতকাল বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মোঃ রাকিব হাসান পিপিএম-সেবা বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব-১ এর সদস্যরা জানান, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার এলাকায় মাদকের একটি বড় চালান ক্রয়-বিক্রয়ের জন্য কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি, গাজীপুর গাছা থানাধীন ৩৫নং ওয়ার্ডের বোর্ডবাজার পূর্ব কলমেশ্বর সাকিনস্থ আসামির ভাড়াকৃত জনৈক ইমতিয়াজ উদ্দীন মোল্লার বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আসামি মোছাঃ সালমা আক্তার (২৯) কে গ্রেফতার করে। তার পিতা-আবুল কালাম, স্বামী-মোঃ রাসেল মিয়া, গ্রাম-উত্তর খাইলকৈর, ভুষির মিল রোড (কালাম মিস্ত্রীর বাড়ি), থানা-গাছা, জিএমপি, গাজীপুর। এ সময় তার কাছ থেকে ১১৮ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন এবং গাঁজা পরিমাপের কাজে ব্যবহৃত ১টি ডিজিটাল স্কেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত সালমা আক্তার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে কতিপয় মাদক ব্যবসায়ীর সহযোগিতায় দীর্ঘদিন যাবত ভারতের বর্ডার অতিক্রম করে আনয়নকৃত গাঁজাসংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে। ধৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর গাছা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর