July 9, 2026, 11:00 am

গাজীপুরের কাশিমপুরে স্বামী-স্ত্রীসহ ৩জনের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Sunday, March 23, 2025
  • 64 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন- মো. নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের চার বছর বয়সি মেয়ে নাদিয়া আক্তার। নিহতরা টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার শুলপ্রতিমা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মহানগরীর গোবিন্দবাড়ী এলাকার শ্বশুর বাড়িতেই স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন নাজমুল। অনেকদিন ধরেই নানা বিষয় নিয়ে তাদের পারিবারিক কলহ চলছিল। তাদের মধ্যে প্রায়শ ঝগড়া বিবাদ হতো। প্রতিদিনের ন্যায় শনিবার রাত অনুমানিক রাত সাড়ে ১১টার দিকে তারা নিজ ঘরে গিয়ে শুয়ে পড়েন। সকাল হলেও তারা ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করতে থাকে। এসময় তাদেও কোন সাড়াশব্দ না পেয়ে স্বজনরা ঘরের পেছন দিকের জানালা দিয়ে নাজমুলের লাশ ঝুলন্ত অবস্থা দেখেন। পরে ঘরের দরাজা ভেঙে ভিতরে গিয়ে দেখেন খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে আছে।
কাশিমপুর থানার এসআই লিটন বলেন, আমরা খবর পেয়ে দুটি লাশ বিছানায় ও একজনের লাশ ঝুলন্ত অবস্থায় পাই। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই এই ঘটনা ঘটে থাকতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর