June 8, 2026, 12:29 am

গাজীপুরের কালিয়াকৈরে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • আপডেট Sunday, June 7, 2026
  • 19 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: দুঃস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে বরাদ্দকৃত চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকালে কালিয়াকৈর পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
এইসব ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন, কালিয়াকৈর পৌরসভা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম. ফখরুল হোসেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, বর্তমান সরকার সবসময় অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে রয়েছে। দুর্যোগ, অর্থনৈতিক সংকট, যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে কেউ যেন খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতার সঙ্গে ত্রাণ পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করছে।
তিনি বলেন, ত্রাণ বিতরণে কোনো ধরনের অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত ঘটনা বরদাশত করা হবে না। যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসেন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ত্রাণ বিতরণ করা হচ্ছে। উপকারভোগীদের তালিকা যাচাই করে খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে এবং কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যাচাইকৃত তালিকার ভিত্তিতে কার্ডধারী দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। বিতরণ কার্যক্রমে প্রশাসনিক তদারকি অব্যাহত রয়েছে। ত্রাণ পেয়ে উপকারভোগীরা সরকারের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের সহায়তা কর্মসূচি নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর