মো: জাফর আলী:: গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা, প্রাণপুরুষ, গাজীপুর-২ আসন থেকে পর পর দুই বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও একবার জেলা পরিষদ চেয়ারম্যান, গাজীপুরের উন্নয়নের কারিগর শিক্ষাবন্ধু বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাসান উদ্দিন সরকার। তিনি একজন সৎ, নির্লোভ, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেতা এবং একজন পরিক্ষিত রাজনৈতিক ব্যক্তি।
খোঁজ নিয়ে জানা যায়, স্বাধীনতার সত্তার দশকে মাত্র ২৫ বছর বয়সে একজন জ্যাষ্ঠ নেতাকে ভোটে হারিয়ে গরুর গাড়ি মার্কা প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে নিরঙ্কুশ বিজয় লাভ করেন। এরপর থেকে তিনি আর পিছনে তাকাতে হয়নি। পরবর্তীতে তিনি পর পর দুই বার সংসদ সদস্য, এক বার জেলা চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার গাজীপুরে প্রায় শতাধিক স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সফিউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ, সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ, সিরাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ, টঙ্গী কলেজকে সরকারিকরণ, সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়, বভানীপুর মুক্তিযোদ্ধা কলেজ, মির্জাপুর ডিগ্রী কলেজ, খাইলকুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়, বিন্দান উচ্চ বিদ্যালয়, বাগের বাজার উচ্চ বিদ্যালয়, আশরাফ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়, নিশাত ঝুটমিলস্ উচ্চ বিদ্যালয়, মাঝুখান সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাদা আহসান উল্লাহ সরকারের নামে নিজস্ব ভূমিতে স্থাপন করেন আহসান উল্লাহ সরকার মাদ্রাসা ও ইসলামিক ফাউন্ডেশন ও টঙ্গীর দেওড়ায় এলাকাবাসীর জন্য তৈরি করেন গণকবরস্থান, মরকুন মঙ্গল হাজী মসজিদ সংলগ্ন মাদ্রাসা ও মরকুন কেন্দ্রীয় কবরস্থান প্রতিষ্ঠা করেন।
খোঁজ নিয়ে আরো জানা যায়, তৎকালীন সময়ে বাংলাদেশ সমবায় ব্যাংকের তিনবার চেয়ারম্যান নিযুক্ত ছিলেন। এছাড়াও আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় প্রতিষ্ঠা করেন। তিনি বাল্যকাল থেকেই ছিলেন শিক্ষানুরাগী, খেলাধূলায় পারদর্শী ও ধর্মীয় চেতনার মূল্যবোধে বিশ^াসী। ১/১১ এর সময় গাজীপুরের অনেক নেতা দুর্নীতির দায়ে জেলহাজতে গেলেও হাসান উদ্দিন সরকার ছিলেন তার উর্ধ্বে। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
অপরদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের ৫টি আসন থেকে একটি আসন বৃদ্ধি করে ৬টি আসন ঘোষণা করা হয়েছে। নবগঠিত গাজীপুর-৬ আসনে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি শতভাগ আশাবাদী দল এবারও তাকে মনোনয়ন দিবেন। তিনি ইতিমধ্যে সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় সভা, সমাবেশ ও গণসংযোগ শুরু করে দিয়েছেন। দল তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন।