গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উত্তর খাইলকুর এলকায় গাছা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে আসামি ১.মোঃ শফিকুল ইসলাম ওরফে শরীফ (৪২), পিতা-মোঃ মোসলেম উদ্দিন শেখ, মাতা-মোছাঃ সখিনা বেগম, স্থায়ী: গ্রাম-উত্তর খাইলকুর, থানা-গাছা, জেলা-গাজীপুর,
২.মোঃ আগমন হোসেন ওরফে আঃ রহিম (৪৩) পিতা-আমিনুল্লাহ, মাতা-আমেনা খাতুন, স্থায়ী গ্রাম-শমসেরাবাদ দক্ষিণ পাড়া থানা-লক্ষীপুর, জেলা-লক্ষীপুর, বর্তমান গ্রাম-উত্তর খাইলকুর, জান্নাতুল ফেরদৌস মসজিদের পাশে (জসিম উদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া) থানা-গাছা জেলা-গাজীপুরদ্বয়ের হেফাজত হতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গাছা থানার মামলা নং-১২, তারিখ-১২/১১/২০২৪, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্র আইন ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ কমিশনার মহোদয়ের নিদের্শনা অনুযায়ী মাদক বিরোধী অভিযান ও অন্যান্য অভিযান অব্যহত থাকবে।