July 9, 2026, 7:35 pm

গরিব-অসহায়দের পাশে বিএনপি নেতা কৃষিবিদ শামীম

Reporter Name
  • আপডেট Wednesday, March 12, 2025
  • 72 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাগেরহাটের মোংলায় গরিব-অসহায়দের মাঝে ইফতার-ঈদসামগ্রী বিতরণ করেছেন বিএনপি নেতা কৃষিবিদ শামিমুর রহমান শামীম। আজ বুধবার বিকেলে মোংলা পৌরসভায় আলিয়া মাদরাসা প্রাঙ্গণে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে এসব বিতরণ করা হয়। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার মাহফিল হয়। উপজেলা মুক্তিযোদ্ধা দলের কমান্ডার হানিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম।
তিনি বলেন, আমাদের চূড়ান্ত বিজয় এখনও হয়নি। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সদস্যসচিব মো. মানিক হোসেন, বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিব বিশ্বাস, ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. বাবুল শেখ, উপজেলা বিএনপি নেতা মো. ফকরুল ইসলাম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর