July 9, 2026, 9:53 am

গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা ছাড়া কোনো পথ নেই : কফিল উদ্দিন

Reporter Name
  • আপডেট Saturday, September 20, 2025
  • 62 জন দেখেছে

এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা ছাড়া সামনে আমাদের কোনো পথ নেই। এ জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা একটি যুগান্তকারী রূপরেখা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা-১০ নম্বর সেক্টরের ২নং রোডের বড় মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাধারণ মুসল্লি ও স্থানীয় মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
কফিল উদ্দিন আহমেদ বলেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। আমরা চাই, জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার গঠিত হোক, যেখানে থাকবে জবাবদিহি ও ন্যায়বিচার। বিএনপি আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে শুধু রাজনৈতিক পরিবর্তনই হবে না, বরং দুর্নীতি কমবে, বিচার বিভাগ স্বাধীন হবে এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি কফিল উদ্দিন পরিবেশ রক্ষায়ও জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি লিফলেট বিতরণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
এ সময় কফিল উদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব। রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি পরিবেশ রক্ষার আন্দোলনেও বিএনপি জনগণকে সঙ্গে নিতে চায়। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে গণসংযোগ কার্যক্রমে অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর