July 27, 2026, 11:52 pm

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুর প্রেসক্লাবে দোয়া

Reporter Name
  • আপডেট Sunday, January 11, 2026
  • 150 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে শনিবার দুপুরে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি।প্রধান বক্তা তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও দেশের মানুষের জন্য তাঁর ত্যাগ তুলে ধরে বক্তব্য দেন।
গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়কমন্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং শাহ সামছুল হক রিপনের সঞ্চালনায় বক্তব্য দেন জিয়া পরিষদ নেতা অধ্যাপক মনিরুজ্জামান, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ। এসম উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল ইসলাম,অধ্যাপক আবুল হোসেন চৌধুরী চৌধুরী, রওশন আরা নূপুর, মহানগর জিয়া পরিষদের সভাপতি এড. সাইফুল ইসলাম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর