July 9, 2026, 9:54 pm

কুমিল্লার মুরাদনগরে ছাগল চুরির অপরাধে ৬ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Reporter Name
  • আপডেট Monday, September 15, 2025
  • 75 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কুমিল্লার মুরাদনগরে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ায় চোর চক্রের ৬ সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে পারভেজ (২২), একই গ্রামের রহিম মিয়ার ছেলে সাইদুল (২৩), শিশু মিয়ার ছেলে তামিম (২৩), বাদশা মিয়ার ছেলে ইসমাইল (২৫), শহিদ মিয়ার ছেলে ওমর ফারুক (২৫) ও গুঞ্জর গ্রামের ফুল মিয়ার ছেলে সুমন মিয়া (২২)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দিঘীরপাড় গ্রামের জয়নাল হোসেনের মেয়ে ৯ বছর বয়সী জাকিয়া সুলতানা নিজেদের দুটি কালো রঙের পালিত ছাগল নিয়ে দিঘীরপাড় নুরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার রাস্তার পাশে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা করে এসে চোর চক্রের ৬ সদস্য জাকিয়া সুলতানাকে কৌশলে পানি আনতে মাদ্রাসার ভেতরে পাঠায়। সেখান থেকে ফিরে এসে দেখে তার ছাগলটি চুরি হয়ে গেছে। পরে জাকিয়া কান্নাকাটি ও চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এক পর্যায়ে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কলাবাগান মোড়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে একটি সিএনজিসহ চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।
এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে এবং ছাগল ও চুরিতে ব্যবহৃত সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগী জয়নাল হোসেন বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি মামলা করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আটক হওয়া ৬ চোরের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর