August 23, 2026, 3:01 pm

কুমিল্লায় পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলি-ইটপাটকেল নিক্ষেপ, আহত ১০

Reporter Name
  • আপডেট Friday, January 5, 2024
  • 103 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা :: নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের আহ্বানে কুমিল্লায় ডাকা বিএনপির মিছিলে ধাওয়া দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আজ শুক্রবার কুমিল্লা নগরীর মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, শনিবার ও রবিবার (নির্বাচনের দিন) হরতালের দাবিতে মিছিলের ডাক দেয় দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিনের নেতৃত্বে মিছিলের প্রস্তুতি নেয় নেতাকর্মীরা।
মহিলা কলেজের সামনে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে বিএনপির নেতাকর্মীরা। পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিএনপির দাবি, এতে তাদের ১০-১২ জন আহত হয়েছেন।
এদিকে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। আহত অবস্থায় বিএনপির দুজনকে আটক করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, নাশকতার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীরা মহিলা কলেজ এলাকায় জড়ো হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে পুলিশের তিনজন আহত হয়েছেন। সংঘর্ষে দুজনকে আহত অবস্থায় পেয়েছে পুলিশ। তাদের আটক করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর