July 9, 2026, 5:04 pm

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন চাকরি থেকে বরখাস্ত!

Reporter Name
  • আপডেট Thursday, September 11, 2025
  • 99 জন দেখেছে

মোঃ আক্তার হোসেন ঢালি, বিশেষ প্রতিবেদন ঃ কুড়িগ্রামে আলোচিত জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে অবশেষে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পান তিনি। এর পরপরই জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে চাকরি থেকে সাময়িক নয়, সরাসরি বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ জারি করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে রাতের আঁধারে বাড়ি থেকে তুলে এনে জেলা প্রশাসকের কার্যালয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে তৎকালীন ডিসি সুলতানা পারভীন ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং আদালতে মামলাও দায়ের করা হয়।

মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহল বরাবরই এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে আসছিল। অবশেষে মামলায় জামিনের পর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হলো তাকে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার রোধে নজির হিসেবে কাজ করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর