July 23, 2026, 11:29 pm

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ গ্রেপ্তার সাত

Reporter Name
  • আপডেট Sunday, January 11, 2026
  • 156 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় যুবলীগ নেতা, ভিসা প্রতারক ও অনলাইন জুয়াড়িসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্ত শনিবার (১০ জানুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান হতে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার (১১ জানুয়ারি) গ্রেফতারকৃতদের সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হল যুবলীগ নেতা হুমায়ুন কবির (৫৩)। সে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য ও দক্ষিণ রাজীব হাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র। অন্যদিকে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়া খেলার অপরাধে গ্রেফতারকৃতরা হল নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে ভিসা প্রতারক আবু আলম (২০), একই গ্রামের আবেদ আলীর ছেলে অনলাইন জুয়ারি লাল মিয়া (২১), কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রামের ওমর আলীর ছেলে বুলবুল মিয়া (৪৫), গফফার মিয়া (৩২), আইনুল হকের ছেলে মঞ্জুরুল (২২), আবুল সামাদের ছেলে সেলিম (২২)। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ।
থানার এসআই কাজী রিপন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে যুবলীগ নেতা হুমায়ুনকে কিশোরগঞ্জ বাজার হতে গ্রেপ্তার করা হয়। উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রামে অভিযান চালিয়ে চার অনলাইন জুয়াড়িকে আটক করে পুলিশ। নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রাম হতে দুইজনকে আটক করা হয়। তাদের মোবাইল যাছাই-বাছাই করে একজনের মোবাইলে ভিসা প্রতারণা ও পাঁচজনের মোবাইলে অনলাইন জুয়া খেলার আলামত পাওয়া যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর