July 9, 2026, 7:33 pm

কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

Reporter Name
  • আপডেট Sunday, January 21, 2024
  • 115 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ :: কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প পণ্য ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার শহরের আলোরমেলা এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। আয়োজকরা জানায় মেলায় বিভিন্ন শিল্পপণ্যের স্টল দেওয়া হয়েছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি একেএম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ সাদী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইসচেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইসচেয়ারম্যান মাসুমা আক্তার।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি আয়োজকদের নিয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে তারা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় ব্যবসায়ী ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর