October 7, 2026, 5:56 pm

কালীগঞ্জে শিশু পার্ক উদ্বোধন ও বইয়ের মোড়ক উন্মোচন

Reporter Name
  • আপডেট Tuesday, January 2, 2024
  • 130 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালীগঞ্জে শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। এছাড়া ‘উন্নয়নে এনজিও’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। আজ মঙ্গলবার পৌর এলাকার দড়িসোম গ্রামে শীতলক্ষ্যা নদীর তীরে শিশু পার্কের উদ্বোধন ও পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বইয়ের মোড়ক উন্মোচন করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প র‌্যাব কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহতাব উদ্দিন উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর