স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে ৩ হাজার ৮০০শ ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক কারবারি আরিফুল ইসলাম (৩৫) ও তার সহযোগী আরিফ শেখকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা উপজেলার মোক্তরপুর ইউনিয়নের কালিহাসি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর টেকপাড়া গ্রামের আলী নেওয়াজের ছেলে এবং আরিফ শেখ একই ইউনিয়নের ধনপুর গ্রামের মৃত শামসুদ্দিন শেখের ছেলে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় শীর্ষ মাদক কারবারি আরিফুল ইসলাম ও তার সহযোগী আরিফ শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আটকৃত আরিফুল ইসলামের কাঁধে ঝুলানো একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি দিয়ে ৩,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে মামলা (নং-১২, তাং- ০৪-০৯-২০২৫) দায়ের করা হয়েছে। সেই মামলায় সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজত প্রেরণ করা হয়েছে।