June 22, 2026, 12:43 am

কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট Sunday, June 21, 2026
  • 3 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাথুরা গ্রামের বাসিন্দা হুমায়ুন শেখ সরকারি অনুমোদন ছাড়াই কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করছিলেন। এ অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।  নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর