July 9, 2026, 7:33 am

কালিয়াকৈরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে স্মরণসভা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Thursday, November 28, 2024
  • 81 জন দেখেছে

গাজীপুরের কালিয়াকৈরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে কালিয়াকৈর উপজেলা অডিটোরিয়াম হলে এ সভার আয়োজন করা হয়। স্মরণসভায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা (ভূমি) সহকারী কমিশনার দীল আফরোজ, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, শহীদ পরিবারের সদস্য, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর