July 9, 2026, 3:57 pm

কালিয়াকৈরে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Sunday, March 9, 2025
  • 60 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেওয়ার বাজার ফুটবল খেলার মাঠে ঢালজোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার বিকালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মেহেরুল ইসলাম মুরাদ বকসি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন দেওয়ান সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আসন্ন রাজনৈতিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। ইফতারের আগে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও দলের কল্যাণে দোয়া করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর