July 9, 2026, 3:54 pm

কালিয়াকৈরে হত্যা মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Thursday, September 11, 2025
  • 78 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি তিনি। পাশাপাশি তিনি ফুলবাড়িয়া ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গ্রেপ্তারকৃত জয়নাল মিয়া (৪৫) উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের পাপুরিয়াচালা গ্রামের তসিম উদ্দিনের ছেলে। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) জোবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর