স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে বোয়ালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গাছবাড়ি এলাকায় কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
বোয়ালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সমির কুমার গুহের সভাপতিত্বে সদস্য সচিব অ্যাভোকেট রিপন আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার এবং উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন, অ্যাডভোকেট আসাদুজ্জামান, ফজলুল হক মিলন,আনিছুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় প্রধান বক্তা ইশরাক আহমেদ সিদ্দিকী আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।