July 9, 2026, 9:53 am

কালিয়াকৈরে ফ্রিজের গোডাউনে অগ্নিকাণ্ড, মালামাল পুড়ে ছাই

Reporter Name
  • আপডেট Tuesday, September 2, 2025
  • 67 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে একটি ফ্রিজের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে রাখা ফ্রিজ, এসি ও বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মোশাররফ হোসেনের মালিকানাধীন বহুতল ভবন নাহিদ টাওয়ার-এর আন্ডারগ্রাউন্ডে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভবনের আন্ডারগ্রাউন্ডে মিনিস্টার কোম্পানি-এর ফ্রিজ ও এসি মজুত ছিল। ওই সময় কিছু মেকানিক্যাল কর্মী ফ্রিজ মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ওয়েল্ডিংয়ের আগুন ছড়িয়ে গোডাউনে দ্রুত আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১১টি ফ্রিজ ও ৫টি এসি সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৭ থেকে ১১ লাখ টাকা অনুমান করা হচ্ছে। মিনিস্টার শোরুমের ম্যানেজার শফিকুল ইসলাম আকন্দ বলেন, আমাদের শোরুমের মালামাল ওই গোডাউনে রাখা ছিল। হঠাৎ আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত ওয়েল্ডিং থেকে হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর