July 9, 2026, 10:10 am

কারওয়ান বাজারে মুঠোফোন ব্যবসায়ীদের অবস্থান, পুলিশের লাঠিচার্জ, জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Reporter Name
  • আপডেট Sunday, January 4, 2026
  • 156 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার ব্যবস্থা (এনইআইআর) বাস্তবায়নের প্রতিবাদে বিক্ষোভ ও গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থান নেয় মুঠোফোন ব্যবসায়ীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। একই সঙ্গে টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টা থেকে দফায় দফায় এই লাঠিচার্জ করা হয়। পাল্টা ব্যবসায়ীদের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
সরেজমিনে দেখা যায়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার ব্যবস্থা (এনইআইআর) চালুর প্রতিবাদে, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে সকাল ১১টার দিকে বাংলামোটর মোড় থেকে মিছিল নিয়ে এসে কারওয়ান বাজার মোড় অবরোধ করে মুঠোফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। এতে কারওয়ান বাজার মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সদস্যরা তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়৷ এতে মুঠোফোন ব্যবসায়ীরা কাঁঠালবাগানের দিকে অবস্থান নেয় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর তারা আবার কারওয়ান বাজার মোড় অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্বিতীয় দফায় জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে।
বর্তমানে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান করছেন। বিক্ষোভকারীরা বসুন্ধরা সিটি শপিংমলে অবস্থান করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর