October 4, 2026, 9:15 pm

কাপাসিয়া হেওউলার খালের ওপর নির্মিত কালভার্ট প্রায় তিন বছর ধরে ভাঙা

Reporter Name
  • আপডেট Monday, June 8, 2026
  • 106 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর ও বরুন গ্রামের সংযোগ সড়কের হেউলার খালের ওপর নির্মিত একটি কালভার্ট প্রায় তিন বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এতে দুই গ্রামের হাজারো মানুষসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে স্থানীয় কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর হোসেন খান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় কালভার্টটি নির্মাণ করা হয়। তবে দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে কালভার্টের মাঝের অংশের দুইদিক চুঙ্গা ভেঙে পড়ে মাটি দেবে গেছে। এরপর থেকে ঝুঁকি নিয়েই চলাচল করছেন এলাকাবাসী। স্থানীয়রা বাঁসের সাঁকো তৈরি করে চলাচল করছে। এ সড়ক দিয়ে প্রতিদিন পাবুর উচ্চ বিদ্যালয়, পাবুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং বরুন উচ্চ বিদ্যালয়ের প্রায় ২০০ থেকে ২৫০ জন শিক্ষার্থী যাতায়াত করে। ভাঙা কালভার্টের কারণে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
শিক্ষার্থী মেহেদী হাসান জানান, আমরা স্কুলে যেতে পারিনা কালভার্টের জন্য অনেক কষ্ট হচ্ছে।
স্থানীয় বাসিন্দা কফিল উদ্দিন জানান, প্রায় তিন বছর ধরে কালভার্টটি ভাঙা অবস্থায় রয়েছে। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে চলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে।
বিলকিস বেগম বলেন, “স্কুলগামী ছেলে-মেয়েদের নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকতে হয়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত নতুন কালভার্ট নির্মাণ বা সংস্কারের দাবি জানাই।
আওয়াল মিয়া বলেন, এটি দুই গ্রামের মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ। কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন কাজে এই রাস্তা ব্যবহার করা হয়। কালভার্টটি ভেঙে থাকায় এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসী দ্রুত কালভার্টটি পুনর্নির্মাণ বা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর