June 5, 2026, 4:43 am

কাপাসিয়া উপজেলা দাড়ি পাল্লার স্লোগানে মুখরিত

Reporter Name
  • আপডেট Saturday, November 22, 2025
  • 74 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ২ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউন করেছে জামায়াতে ইসলামী। আজ শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে কাপাসিয়ার সদর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম সূর্যনারায়নপুর খেকে শোভাযাত্রাটি শুরু হয়।
শোভাযাত্রাটি কাপাসিয়া উপজেলা সদর, ফকির মজনু শাহ সেতু হয়ে তরগাঁও হাসপাতাল মোড়, আমরাইদ বাজার, বীর উজুলী, উপজেলার উত্তর সীমানা অঞ্চলের টোক ইউনিয়ন ঘুরে আড়ালিয়া, বারিষাব, ঘাগটিয়া ইউনিয়নের চালার বাজার হয়ে কাপাসিয়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাজউদ্দীন আহমদ চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, মাওলানা ইমতিয়াজ হোসেন প্রমূখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর