June 23, 2026, 12:32 am

কাপাসিয়ায় মাদক নির্মূলে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Monday, June 22, 2026
  • 19 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘মাদককে না বলি, নেশামুক্ত সমাজ গড়ি’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসীর উদ্যোগে আলোচনা সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মানববন্ধনে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। পরে মাদক কারবারিদের বিরুদ্ধে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি কামারগাঁও-সালদৈ এবং ঘাগটিয়া চালা-আড়াল গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে।
ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এবং মো. মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর