November 22, 2026, 5:42 am

এশিয়া কাপের সুপার ফোরে ফাইনালে খেলার এখনও সুযোগ আছে পাকিস্তানের

Reporter Name
  • আপডেট Monday, September 22, 2025
  • 100 জন দেখেছে

ক্রীড়া প্রতিবেদক :: এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে হারলেও এখনও ফাইনালে খেলার সুযোগ আছে পাকিস্তান ক্রিকেট দলের। সুপার ফোরে চারটি দল একটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ হারিয়েছে শ্রীলংকাকে, আর ভারত হারিয়েছে পাকিস্তানকে। পাকিস্তান হারলেও এখনও এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ রয়েছে তাদের। ফাইনালে আবার ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে। তার জন্য পাকিস্তানের সামনে রয়েছে সমীকরণ। ভারতের কাছে হারের পর পয়েন্ট তালিকায় সবার নীচে পাকিস্তান। এই পরিস্থিতি থেকে পাকিস্তানকে ফাইনালে উঠতে হলে প্রথমে তাদের পরের দুটি ম্যাচ জিততে হবে। আগামীকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শ্রীলংকার মুখোমুখি হবে পাকিস্তান। বৃহস্পতিবার তাদের খেলা বাংলাদেশের বিপক্ষে। পাকিস্তান যদি এই দুটি ম্যাচ জেতে তা হলে তাদের পয়েন্ট হবে ৪। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচ ভারত জিতলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হবে সেমিফাইনাল। যে দল জিতবে সেই দল ফাইনালে উঠবে।
পাকিস্তানের ফাইনালে ওঠা কিছুটা নির্ভর করছে ভারতের হাতে। ভারত যদি বাংলাদেশকে হারায় তা হলে সুবিধা হবে পাকিস্তানের। কারণ, সে ক্ষেত্রে পাকিস্তান নিজেদের পরের দুটি ম্যাচ জিতলে শ্রীলংকা ও বাংলাদেশ দুই দলই পাকিস্তানের নীচে থাকবে। কিন্তু যদি বাংলাদেশ ভারতকে হারিয়ে দেয় তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিন দলেরই পয়েন্ট হবে ৪। সে ক্ষেত্রে নেট রানরেটের ভিত্তিতে ঠিক হবে কোন দুই দল ফাইনাল খেলবে। তবে ভারত যে ভাবে খেলছে তাতে বাংলাদেশের পক্ষে জেতা কঠিন। এই অঙ্ক যদি মিলে যায় তাহলে আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে পারে ভারত-পাকিস্তান। তাহলে পর পর তিন সপ্তাহে তিন বার দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর