July 9, 2026, 11:13 pm

এলো বুবলির কলকাতার সিনেমার ফাস্টলুক

Reporter Name
  • আপডেট Friday, January 19, 2024
  • 116 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: কয়েক দিন আগেই জানা গেছে, কলকাতায় ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমায় শুটিং করেছেন দেশের চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা ও পরিচালক কৌশিক গাঙ্গুলী এবং সৌরভ দাস। তবে এটি নির্মাণ করছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। পরিচালকের সঙ্গে ছবিটির কাহিনি সাজিয়েছেন খায়রুল বাসার নির্ঝর। তবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর একাই। সুখবর হলো, শুটিং চলাকালীন সময়ে এলো সিনেমার প্রধান তিনটি চরিত্রের ‘ফাস্টলুক’। পাশাপাশি ফাস্টলুকের একটি পোস্টারও। জানা যায়, বিয়ের পর এটাই প্রথম ছবি সৌরভ দাসের।
ছবিতে তাকে সিরিয়াস লুকেই দেখা যাচ্ছে। একগাল দাঁড়ি এবং আধুনিক পোশাকে তাঁর চরিত্রটি কী রকম, তা নিয়ে সবার বেশ আগ্রহ রয়েছে। আর বুবলির পশ্চিমবঙ্গের প্রথম ছবি ‘ফ্ল্যাশব্যাক’। তাকে একজন আধুনিক নারী হিসেবে দেখা যাচ্ছে।
খোলা চুলে তাকে লাগছেও বেশ। তাঁর পরনে কালো ভেলভেটের লম্বা কোট। তবে কৌশিকের চরিত্র যে এই ছবির অন্যতম আকর্ষণ, তা তাঁর লুক থেকেই প্রমাণিত। পরনে স্যুট এবং চোখে চশমা। হাতে সিগারেট এবং পেন নিয়ে অভিনেতার গম্ভীর লুক নজরকাড়া।
ছবিতে অঞ্জন, ডিকে এবং শ্বেতা— এই তিন মুখ্য চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস এবং শবনম বুবলি। নির্মাতার দাবি, এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। পরিচালক জানিয়েছেন, শহরে এই ছবির কয়েক দিনের শুটিং শেষ হয়েছে। আপাতত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ছবির শুটিং চলছে। চলতি মাসের শেষদিকেই শেষ হবে শুটিং।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর