July 9, 2026, 8:46 am

এটি কোন নির্বাচন নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণা : রুহুল কবির রিজভী

Reporter Name
  • আপডেট Tuesday, January 2, 2024
  • 108 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ নির্বাচনের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে, এটি গোটা জাতিকে প্রবঞ্চিত করা। এ অবৈধ নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এ নির্বাচন বর্জন করতে হবে। তিনি সকল পর্যায়ের নেতাকর্মীসহ জনগণকে এ অবৈধ নির্বাচন রুখে দেওয়ার আহবান জানান। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে আজ মঙ্গলবার দুপুরে গুলশান ২ নম্বরের আশপাশের এলাকায় লিফলেট বিতরণ শেষে এ আহবান জানান তিনি।
রিজভী বলেন, এটি কোন নির্বাচন নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণা। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা হরণ করেছে। তারা আবারও মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার আরেকটি সাজানো প্রবসন বাস্তবায়ন করতে চাচ্ছে। কিন্তু এবার আর প্রতারণার নির্বাচন করে পার পাওয়া যাবে না।
এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দলের নেত্রী জাকিয়া আক্তার , পান্না ইয়াসমিন , আয়েশা আক্তার মিলি , হাসিনা আক্তারসহ নেতাকর্মীরা। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ তৌহিদুর রহমান আউয়াল, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আশরাফুল আসাদ-সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর