হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশারঃ সকল প্রশংসা যিনি খালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য।সাইয়্যিদুল মুরসালীন নুরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম। উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত খাদিজাতুল কুবরা আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী বা বরকতময় পরিচিতি! ১৩ জন উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে তিনি প্রথম হযরত উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম। সুবহানাল্লাহ!মহাসম্মানিত বরকতময় নাম মুবারক সাইয়্যিদাতুনা হযরত খাদিজাতুল কুবরা আলাইহাস সালাম।যেভাবে সম্বোধন করা আদব: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম।গোত্র:সম্মানিত কুরাইশ।দুনিয়ার জমিনে আগমন বা বিলাদতী শান মুবারক প্রকাশ: আমুল ফীলের ১৫ বছর পূর্বে, ১৪ই রবীউল আউওয়াল শরীফ, ইয়াওমুল আহাদ।নিসবাতুল আ’যিমাহ শরীফ: সম্মানিত রিসালত মুবারক প্রকাশের ১৫ বছর পূর্বে, ২২ জুমাদাল উলা শরীফ, ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ বা সোমবার।বিছালী শান মুবারক প্রকাশ: সম্মানিত রিসালত মুবারক প্রকাশের ১০ম বছর, ১৭ই রমাদ্বান শরীফ, ইয়াওমুছ সাবত।দুনিয়াবী হায়াত মুবারক: ৬৪ বছর ৬ মাস ৩ দিন।খিদমত মুবারকের আনজাম: ২৪ বছর ৩ মাস ২৫ দিন।(আল ইহসান)