মো: জয়নাল আবেদীন, স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, আমার নির্বাচনী এলাকায় অবৈধ টাকা ছিটানো হচ্ছে। বর্তমানে ভোটাররা অনেক সচেতন। তারা যাচাই বাছাই করেই নির্বাচনের দিন ভোট দিবেন। গাজীপুরে নির্বাচনী মাঠে অবৈধ টাকা ছিটিয়ে কোনো লাভ হবে না। নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।
তিনি বলেন, আমার রাজনীতিতে আসা বা এমপি-মন্ত্রী হওয়ার ঘটনাটি খুব সুখের নয়, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমার পিতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপিকে ৫৪বছর বয়সে প্রকাশ্য হত্যা করা হয়েছে। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য বানিয়েছেন। আমি কোন অন্যায়ের কাছে মাথা নত করিনি, আমি আমার প্রয়াত পিতার আদর্শ বুকে ধারণ করে আপনাদের সেবা করে যাচ্ছি। আমি আমার জীবনে কোনো অন্যায় ও অনৈতিক কাজ করিনি। আপনাদের বিপদে-আপদে এমনকি করোনাকালীন সময়েও আমি আপনাদের পাশে ছিলাম। আমার বিশ্বাস আপনারা ভালোবেসে এবারও নৌকা প্রতীকে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। শনিবার বিকালে টঙ্গী পূর্ব থানার ৫৬ নং ওয়ার্ড ৫৭ নং ওয়ার্ডের হাজির মাজার, টঙ্গী বাজার, বৌ বাজার চার রাস্তার মোড়, আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত পথ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ আজমত উল্লা খান, সহ সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরন, টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার, ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হোসেন, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোঃ সেলিম, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ফজলুর হক, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, যুবলীগ নেতা আব্দুল সালাম বেপারী মোঃ ইসমাইল হোসেন, আমিনুল ইসলাম স্বপন প্রমুখ।
এসময় এলাকা বাসি ঐক্য বদ্ধ হয়ে বলেন আগামী ৭ জানুয়ারী ২০২৪ ইং নৌকা মার্কায় ভোট দিয়ে ৫ম বারের মতো নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করব,এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আমরা গাজীপুর -২ আসন উপহার দিব।