July 9, 2026, 10:57 am

উত্তরায় পরিত্যক্ত অবস্থায় মিলল গুলি-ম্যাগাজিনসহ পিস্তল

স্টাফ রিপোর্টার, উত্তরা ::
  • আপডেট Sunday, November 24, 2024
  • 215 জন দেখেছে

রাজধানীর উত্তরা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। আজ রবিবার (২৪ নভেম্ববর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার আইচি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উত্তর-পূর্ব পাশে তুরাগ নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, উদ্ধার পিস্তলটি জাপানের তৈরি যার গায়ে ইংরেজিতে মেড ইন জাপান আর্মি লেখা আছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর