ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মুহাম্মদ ছাইদুল গনি ভুইয়া রোমনের জানাযার নামাজ মঙ্গলবার সকালে নিজ বাড়ীর মসজিদের পাশের ময়দানে অনুষ্টিত হয়।সাবেক ভিপি ছাইদুল গনি ভুইয়া রোমন সোমবার বিকালে স্টোক জনিত কারণে ইন্তেকাল করেন।তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন।রোমনের মৃত্যুর সংবাদ চরিয়ে গেলে তার পরিবার শুভানুধায়ী এমনকি বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত কামনা করে ফেসবুক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন। সাবেক ভিপি রোমনের জানাযার নামাজে উপজেলা জামায়াতে ইসলামীর আমির হযরত মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ মনজুরুল হাসান হক,উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি, চেয়ারম্যান আবু হানিফা(হানিফ),সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ,সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,পৌর বাজার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হায়দার আলী এবং সামাজিক রাজনৈতিক ব্যবসায়ী সহ হাজার হাজার লোকজন জানাযার নামাজে শরীক হন।উল্লেখ্য যে রোমনের সহধর্মীনি,তিন ছেলে সন্তান রয়েছে।উপস্থিত লোকজন রোমনের রুহের মাগফিরাত কামনা করেন।