June 3, 2026, 2:40 am

ঈশ্বরগঞ্জে হাত পাখার প্রার্থী শাহিনকে বিজয়ী করতে আলেমদের ঐক্যের ডাক

Reporter Name
  • আপডেট Thursday, February 5, 2026
  • 150 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে জাতীয় উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে অডিটোরিয়ামে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারী) সকালে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ)আসনের সাবেক এমপি পদপ্রার্থী জননেতা আলহাজ্ব শাহ নূরুল কবির শাহীন।অনুষ্টানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা মুহাম্মদ খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতী মঈনুদ্দিন খান তানভীর,ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ মুফতী হাবিবুল্লাহ।এছাড়াও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুফতী তাজুল ইসলাম।আলোচনায় আরও বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দক্ষতা ও বিতর্ক বিষয়ক সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণের সভাপতি মামুনুর রশীদ সিদ্দিকী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ ফারুকী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ জোবায়েরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, দেশ ও সমাজকে ন্যায়নীতি ও ইসলামি আদর্শের আলোকে পরিচালিত করতে উলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ ভূমিকায় হাতপাখার প্রার্থী শাহিনকে বিজয়ী করার আহবান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর