July 9, 2026, 12:33 pm

ঈশ্বরগঞ্জে লাঙ্গলকে বিজয়ী করতে আওয়ামীলীগ-জাতীয় পার্টির যৌথসভা

Reporter Name
  • আপডেট Thursday, January 4, 2024
  • 99 জন দেখেছে
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৮-ঈশ্বরগঞ্জ আসনে আওয়ামীলীগের জোটের, জাতীয় পার্টি থেকে মনোনিত প্রার্থী ফখরুল ইমামকে লাঙ্গল প্রতীকে বিজয়ী করার লক্ষে আওয়ামীলীগ-জাতীয় পার্টি প্রতিদিনই নির্বাচনি যৌথ সভা অনুষ্টিত করছে।গত মঙ্গলবার উচাখিলা ইউনিয়ন আওয়ামীলীগ ও জাতীয় পার্টির যৌথ উদ্দোগে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি।প্রধান আলোচক হিসেবে ছিলেন উপজেলা জাতীয় পার্টি সভাপতি লাঙ্গল প্রতীকের প্রার্থী ফখরুল ইমাম এমপি।অনুষ্টানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো মনজুরুল হক। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আলহাজ মোঃ রফিকুল ইসলাম বুলবুল,উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম সুরুজ।অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তুর্ণ,কোষাধক্ষ মতিউর রহমান মতি, অপরদিকে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাদী,সাংগঠনিক সম্পাদক মোঃ তেফাজ্জল হোসেন, সংসদ সদস্যের বিশেষ সহকারি প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন,উপজেলা জাতীয় পার্টির নেতা মোঃ আবদুল মতিন,তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ রানা,ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সাভাপতি মোঃ মাহবুবুর রহমান মাহবুব,উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হাসান জুয়েল,দেলোয়ার জাহান মামুন,উপজেলা স্বেচ্ছা সেবক লীগের কাজী জিয়াউল হক শুভ্র,তারুন্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান, উচাখিলা ইউনিয়ন যুব সংহতির সভাপতি ও সোহাগী ইউনিয়ন যুব সংহতির সভাপতি খালেদ হোসেন সুমন সহ দলীয় ও সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর