নিজস্ব প্রতিবেদক::ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ ৮-জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আলহাজ লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র নির্বাচনী প্রচারণা গণজোয়ার বইছে।প্রতিদিনই দলীয় নেতাকর্মী, সমর্থকরা জনগণের কাছে গিয়ে মাজেদ বাবুকে বিজয়ী করে ঈশ্বরগঞ্জকে আলোকিত করার লক্ষে কাজ করতে দেখা যায়।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আঠারবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে,৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন খোকন।এছাড়াও নির্বাচনী প্রচারণার ৪নং আঠারবাড়ী ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।